‘আমি খুব ব্যস্ত’—কথাটি এখন শুধুই একটি তথ্য নয়, বরং কাউকে এড়িয়ে যাওয়ার একটা ভদ্র সামাজিক কৌশল। কাজের চাপ, স্ক্রিনটাইম, ডেডলাইন আর যান্ত্রিক ছোটাছুটিতে আমরা সবাই এক ক্লান্ত সময়ের মধ্য দিয়ে যাচ্ছি।এমন এক জমানায়, যখন সবাই শুধু নিজের কথাটা বলতে কিংবা চাপাতে ব্যাকুল, অন্যকে একটু থামে মন দিয়ে শোনার মানুষ কই?
অথচ গভীর মনোযোগ দিয়ে অন্যকে শোনা শুধু আধুনিক মানসিক স্বাস্থ্য বা যোগাযোগের কোনো কৌশল নয়; এটি নবীজির জীবনের একটি আদর্শ।কথার পেছনে অনুভূতির খোঁজ আজকের দিনে কেউ যখন বুকের জমানো কষ্টের কথা বলতে আসে, সে অধিকাংশ সময় কোনো সমাধান চায় না। সে শুধু চায় এমন একজন মানুষ, যে কোনো বিচার ছাড়াই তার কথাগুলো মন দিয়ে শুনবে।মদিনার অতি সাধারণ এক নারী হজরত খাওলা বিনতে সালাবা (রা.)।
তিনিওতৎকালীন সমাজব্যবস্থার নির্মম প্রথা ‘জিহার’-এর শিকার হয়ে নিঃস্ব আর অসহায় বোধ করছিলেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।