গ্রেপ্তার
চাঁদাবাজির অভিযোগে শাহিনুর আলম নামের এক ব্যক্তিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।পুলিশ বলছে, আটক শাহিনুর রাজধানীর খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি।আজ রোববার এসআরবি-১–এর একটি দল শাহিনুরকে আটক করে। পরে তাঁকে খিলক্ষেত থানায় সোপর্দ করে।খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোরহাব আল হোসেন প্রথম আলোকে বলেন, তালিকাভুক্ত চাঁদাবাজ হিসেবে শাহিনুরকে আটক করে এসআরবি।
আটকের পর এসআরবি তাঁকে খিলক্ষেত থানায় হস্তান্তর করে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।