শিখো–প্রথম আলো জিপিএ–৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে অনুভূতি জানিয়ে বক্তব্য দেয় তিথি মালি। চাঁপাইনবাবগঞ্জ সাটু মিলনায়তন, ৪ অক্টোবর ২০২৬
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর তিথি মালির বিয়ে ঠিক হয়েছিল। সে জিপিএ-৫ পেয়ে এবার এসএসসি পাস করেছে। খবর পেয়ে ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সহকারী জজ হিসেবে সুপারিশ পাওয়া তুরি জনগোষ্ঠীর কাজল পাড়ে তিথির বিয়ে দেওয়া বন্ধ করেন। বিয়ের জন্য সঞ্চিত টাকা খরচ করে মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে বাবাকে উদ্বুদ্ধ করেন। তিথিকে রাজশাহী সরকারি মহিলা কলেজে ভর্তি করান।
উচ্চশিক্ষায় উদ্বুদ্ধ করতে আজ রোববার চাঁপাইনবাবগঞ্জে শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় তিথিকে নিয়ে আসেন কাজল পাড়ে। তিথি অনুষ্ঠানে বক্তব্যও দেয়। বলে, ‘আমি লেখাপড়া করে বড় হতে চাই। বাবা-মায়ের দুঃখ দূর করতে চাই।’ তিথি মালি জানত না প্রথম আলো-শিখোর সংবর্ধনা অনুষ্ঠানের কথা। রেজিস্ট্রেশন করে যোগ দিতে হয়, এ কথাও জানত না সে।
রেজিস্ট্রেশন ছাড়াই কাজল পাড়ের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ শহরের শহীদ সাটু অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেয় এই কৃতী শিক্ষার্থী।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।