পেটানোর পর আহত অবস্থায় মৃত্যু হয় বিপন্ন হিমালয়ান গন্ধগকুলের
খাগড়াছড়ি সদর উপজেলায় দুর্লভ প্রজাতির একটি বিপন্ন হিমালয়ান গন্ধগোকুলকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। পরে মৃত প্রাণীটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাস্থল পরিদর্শন করেন বন বিভাগের কর্মকর্তারা। আজ রোববার সকালে ঘটনাস্থল সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের কমলছড়ি নতুন পাড়া এলাকা পরিদর্শন করেছেন বন কর্মকর্তারা।
বীজিতলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন বলেন, বিপন্ন ও বিরল গন্ধগোকুলটি হত্যায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে এলাকার বিভিন্নজনকে জিজ্ঞাসাবাদ করেছেন তাঁরা। তিনি বলেন, ‘গত বৃহস্পতিবার প্রাণীটিকে পিটিয়ে হত্যা করা হয়। এরপর এটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আমরা জানতে পারি। বিষয়টি নজরে আসার পর আমরা কমলছড়ি নতুন পাড়ায় গিয়ে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেছি।
তবে যাঁরা শিকারের সঙ্গে সরাসরি যুক্ত, তাঁদের পাইনি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।