যন্তর মন্তরের কাছে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান বিক্ষোভকারীরা
নয়াদিল্লির যন্তর মন্তরে গতকাল শনিবার এক বিক্ষোভ কর্মসূচি চলাকালে পুলিশ সদস্যদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন তিন নারী সাংবাদিক।
এদিকে দিল্লি পুলিশ জানিয়েছে, একটি ‘নিরপেক্ষ’ তদন্তের জন্য অভিযোগগুলো অপরাধ তদন্ত শাখায় (ক্রাইম ব্রাঞ্চ) স্থানান্তর করা হয়েছে।সাংবাদিকদের একজন অভিযোগ করে বলেন, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলা বিক্ষোভের সময় পুলিশের একজন সহকারী কমিশনার (এসিপি) তাঁকে যৌন হেনস্তা করেন।এই সাংবাদিক জানান, পুলিশ যখন বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছিল, তখন সেই দৃশ্য ধারণ করার সময় ওই কর্মকর্তা তাঁকে আপত্তিকরভাবে স্পর্শ করেন ও ধাক্কা দিয়ে সরিয়ে দেন।নারী সাংবাদিক আরও বলেন, ঘটনার পর তিনি ও অন্য সাংবাদিকেরা মামলা করতে থানায় গিয়েছিলেন।
তবে পুলিশ তাৎক্ষণিকভাবে তাঁদের অভিযোগ নথিভুক্ত করেনি।অবশ্য দিল্লি পুলিশ জানিয়েছে, তারা অভিযোগগুলো পেয়েছে এবং ‘সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে’ সেগুলো ক্রাইম ব্রাঞ্চে স্থানান্তর করা হয়েছে।গণতান্ত্রিক ব্যবস্থায় এ ধরনের আচরণকে স্বাভাবিক হিসেবে নেওয়ার সুযোগ নেই।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।