সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের মালীর মোড়ে মাদক বিক্রির অভিযোগে দুটি বাড়িতে ভাঙচুর চালানো হয়। শনিবার রাতে
সাতক্ষীরা সদর উপজেলায় মাদক ব্যবসার অভিযোগে দুটি বাড়িতে হামলা ও ভাঙচুর করেছেন স্থানীয় লোকজন। এ সময় বাড়িটিতে মাদক কিনতে আসা দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। গতকাল শনিবার রাতে উপজেলার ধুলিহর ইউনিয়নের মালীর মোড়সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় বাসিন্দা ফজর আলী ও তাঁর ভাই আইয়ুব আলীর বাড়িতে এ ভাঙচুর চালানো হয়। তাঁরা ১০–১২ বছর ধরে এলাকায় মাদক ব্যবসা করেন বলে অভিযোগ।
তবে ফজর আলীর পরিবার মাদক ব্যবসার অভিযোগ অস্বীকার করেছেন।মাদক কিনতে এসে আটক দুজন হলেন ধুলিহর ইউনিয়নের কাশীনাথপুর গ্রামের তপন সরকার (২৭) ও দৌলতপুর গ্রামের সাগর সরকার (২৩)। পরে তাঁদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।
তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে নানা বয়সী লোক ফজর আলী ও তাঁর ভাই আইয়ুব আলীর বাড়িতে মাদক কিনতে আসেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।