বিক্রির জন্য বড় বড় কতবেল সাজিয়ে রেখেছেন এক বিক্রেতা।
টক-মিষ্টি স্বাদের কতবেল এখন বগুড়ার বাজারে বেশ পরিচিত। নওগাঁর আত্রাই ও সাপাহার, নাটোর ও সাতক্ষীরা থেকে বস্তা ভরে কতবেল আসে বগুড়ায়। শহরের তিন নম্বর রেলঘুমটি এলাকায় ভোর থেকেই বসে কতবেলের পাইকারি ও খুচরা বাজার। আকারভেদে প্রতিটি কতবেল পাইকারিতে বিক্রি হয় ৫ থেকে ২৫ টাকায়। বস্তা থেকে নামানো, আকার অনুযায়ী বাছাই, দরদাম ও বিক্রি—সব মিলিয়ে জমজমাট এই বাজারের গল্প।বিক্রির জন্য বড় বড় কতবেল সাজিয়ে রেখেছেন এক বিক্রেতা।
পাকা কতবেল কেনার আগে ঘ্রাণ শুঁকে দেখছেন এক ক্রেতা। গুনে গুনে কতবেল বিক্রি করছেন বিক্রেতা। বস্তা থেকে নামিয়ে বিক্রির জন্য কতবেল সাজিয়ে রাখা হচ্ছে। ছোট-বড় কতবেল বাছাই করছেন এক বিক্রেতা। বগুড়া শহরের তিন নম্বর রেলঘুমটি এলাকার কতবেলের বাজার। বিভিন্ন স্থান থেকে আনা কতবেল বাজারে নামানো হচ্ছে। মসলা মাখিয়ে কতবেল বিক্রির প্রস্তুতি। মসলামাখানো কতবেল কিনচ্ছেন ক্রেতারা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।