advertisement
advertisement

চার বছর বয়সে বাবাকে হারানো অনন্যা চিকিৎসক হয়ে মানুষের পাশে থাকতে চায়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৬, ৪:৩৩ অপরাহ্ণ
চার বছর বয়সে বাবাকে হারানো অনন্যা চিকিৎসক হয়ে মানুষের পাশে থাকতে চায়

প্রথম আলোর বুথ থেকে ক্রেস্ট ও কুপন সংগ্রহ করছেন এক শিক্ষার্থী। আজ রোববার সকালে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিতে

advertisement

চার বছর বয়সে বাবাকে হারিয়েছে অনন্যা চক্রবর্তী। মা সীমা ভট্টাচার্য অনেক কষ্টে মেয়েকে পড়াশোনা করিয়েছেন। সেই অনন্যা এবার এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের এই শিক্ষার্থীর স্বপ্ন চিকিৎসক হওয়া। পড়তে চায় ঢাকা মেডিকেল কলেজে।

আজ রোববার সকালে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিতে জিপিএ-৫ সংবর্ধনা অনুষ্ঠানে এসে অনন্যা বলে, ‘মা অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা করিয়েছেন। ভবিষ্যতে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চাই।’জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। আজ রোববার সকালে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিতেঅনন্যার মতো সুন্দরবনসংলগ্ন শ্যামনগর থেকে অনুষ্ঠানে এসেছে অভিজিৎ রায়।

নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে সে জিপিএ–৫ পেয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর