advertisement
advertisement

এক ভারতীয়র পরামর্শ মেনেই ক্যারিয়ার–সেরা ইনিংস হোপের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৬, ৪:২৪ অপরাহ্ণ
এক ভারতীয়র পরামর্শ মেনেই ক্যারিয়ার–সেরা ইনিংস হোপের

হোপের ব্যাটে জিতেছে ভারত

advertisement

একটা ইনিংস শুধু ম্যাচ জেতায় না, একজন ক্রিকেটারের পরিচয়ও নতুন করে লিখে দেয়। নিউ চণ্ডীগড়ে ভারতের বিপক্ষে শাই হোপের ১৬২ রানের ইনিংস ঠিক তেমনই। ১৪৩ বলের ইনিংসে যেভাবে ম্যাচটাকে বের করে এনেছেন, তা নিঃসন্দেহে অসাধারণ। অনেকেই তাই হোপের ইনিংসটাকে তাঁর ক্যারিয়ারের সেরা ইনিংসও বলছেন। কাল তৃতীয় ওয়ানডেতে ভারতের সংগ্রহ এমনিতেই বড় ছিল—৩৫১। এই রানের জবাবে ওপেনিংয়ে নামা হোপ একেবারে ম্যাচ শেষ করেই মাঠ ছেড়েছেন। তা–ও চোট নিয়ে।

কুঁচকিতে ব্যথার কারণে অনেক রান খুঁড়িয়েও নিয়েছেন। ইনিংসটাও গড়েছেন নানাভাবে। এই যেমন ২৭ থেকে ৪১ ওভারের মধ্যে একটি বাউন্ডারিও মারেননি হোপ। লেগ সাইডে বল ঠেলে সিঙ্গেল নিয়েছেন। স্ট্রাইক রোটেট করেছেন। নিজের শরীরের সীমাবদ্ধতার সঙ্গে মানিয়ে নিয়েছেন। তাঁর স্ট্রাইক রেট নেমে গিয়েছিল এক শর নিচে। অনেকটা ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মতো!হোপও বলেছেন, কালকের ইনিংসটায় কাজে লেগেছে ধোনির পরামর্শ।

ম্যাচ শেষে হোপ বললেন, ‘একবার মহেন্দ্র সিং ধোনির সঙ্গে দারুণ একটি কথা হয়েছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর