advertisement
advertisement

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৬, ১:১৫ অপরাহ্ণ
৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি 
হলো সাড়ে ১৩ লাখ ডলারে

‘অল্ডারম্যান মেরিয়ামস সেলস’

advertisement

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে এক এস্টেট সেলে ঘুরে ঘুরে ধুলাবালু ঘেঁটে মাত্র ৩০ ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৩ হাজার ৬৮০ টাকা) দিয়ে একটি পুরোনো চিত্রকর্ম কিনেছিলেন এক ‘ট্রেজার হান্টার’ বা রত্ন সংগ্রাহক। তখন হয়তো তিনি নিজেও ভাবেননি, পানির দরে কেনা এই সাধারণ ক্যানভাসটিই তাঁকে এক রাতে কোটিপতি বানিয়ে দেবে।

এস্টেট সেলের জন্য রাখা অন্য মালপত্রের ভেতর অবহেলায় পড়ে থাকা চিত্রকর্মটি যুক্তরাষ্ট্রের শিকাগোর পরাবাস্তববাদী চিত্রশিল্পী গারট্রুড অ্যাবারক্রমবির আঁকা। দীর্ঘদিন ধরে এই চিত্রকর্ম নিখোঁজ ছিল। সম্প্রতি ফ্রিম্যানস অকশনসে চিত্রকর্মটি নিলামে তোলা হয়। ওই নিলামে চিত্রকর্মটি সাড়ে ১৩ লাখ ডলারে বিক্রি হয়েছে; বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে ১৬ কোটি টাকার বেশি।

এটি অ্যাবারক্রোমবির আঁকা শিল্পকর্মের মধ্যে এযাবৎকালের সবচেয়ে চড়া দামে বিক্রি হওয়া চিত্রকর্মের স্বীকৃতি পেয়েছে।চিত্রকর্মটির শিরোনাম ‘অল্ডারম্যান মেরিয়ামস সেলস’।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর