ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবার আসল সমস্যা কি শয্যার সংখ্যা, নাকি বিদ্যমান শয্যা ও অবকাঠামোকে কার্যকরভাবে ব্যবহারের সক্ষমতার ঘাটতি? লিখেছেন সৈয়দ আবদুল হামিদবাংলাদেশের গ্রামীণ জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য অবকাঠামোগুলোর একটি।
একজন রোগী যেন নিজ উপজেলা থেকেই প্রয়োজনীয় চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা, ওষুধ ও জরুরি সেবা পান এবং প্রয়োজন হলে যথাযথ সময়ে উচ্চতর পর্যায়ে রেফারেল সুবিধা লাভ করেন, সেই লক্ষ্যেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠা করা হয়।
কিন্তু দেশের অধিকাংশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তব চিত্র এখনো এই প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।অনেক প্রতিষ্ঠানে চিকিৎসকের গুরুত্বপূর্ণ পদ, বিশেষ করে জুনিয়র কনসালট্যান্টের পদ দীর্ঘদিন ধরে শূন্য; রয়েছে মেডিক্যাল টেকনোলজিস্ট, নার্স ও অন্যান্য সহায়ক জনবলের ঘাটতি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।