কাভান সুলিভান
কিছু মুহূর্ত আসে, যেগুলো একজন ফুটবলারের পুরো জীবন বদলে দিতে পারে। কাভান সুলিভানের জন্য গতকাল শনিবার রাতটি ছিল তেমনই।বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বকনিষ্ঠ হিসেবে গোলের রেকর্ড গড়েছেন। মেক্সিকোকে ৩-০ গোলে হারানোর প্রীতি ম্যাচে গোল করেন ১৭ বছর ৫ দিন বয়সে। মাত্র কয়েক দিন আগেই রেকর্ডটি গড়েছিলেন তাঁর সতীর্থ ম্যাথিস আলবার্ট। গত মঙ্গলবার চিলির বিপক্ষে ১৭ বছর ১৩১ দিন বয়সে গোল করেছিলেন আলবার্ট।
সেই রেকর্ডই ভাঙলেন সুলিভান।সুলিভান গোল করেন ম্যাচের ৬২ মিনিটে। মেক্সিকোর গোলরক্ষক রাউল রাঙ্গেলের ভুল পাসে বল পেয়ে তাঁর মাথার ওপর দিয়ে দারুণ চিপে বল জালে পাঠান। সুলিভানের গোলে যুক্তরাষ্ট্র ২-০ ব্যবধানে এগিয়ে যায়। তৃতীয় গোলটি করেন মালিক টিলম্যান। প্রথম গোল আসে জুলিয়ান হলের কাছ থেকে।গোলদাতা তিনজন হলেও রেকর্ড গড়ে সব আলো কেড়ে নেন সুলিভান। যুক্তরাষ্ট্রের কোচ মরিসিও পচেত্তিনোও তাঁর পারফরম্যান্সে মুগ্ধ।
মেক্সিকোকে হারিয়ে এই কোচ বলেন, ‘সুলিভান একজন যোদ্ধা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।