গ্রেপ্তার রফিকুল ইসলাম। গতকাল শনিবার বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায়
ছেলের বউভাতের অনুষ্ঠানের ভোজের জন্য গরু চুরির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে বাড়িতে যখন মাংস কাটাকাটি চলছিল এবং দুপুরে ভূরিভোজের প্রস্তুতি নেওয়া হচ্ছিল, ঠিক তখনই চুরির বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে সেখানে হাজির হন গরুর মালিক।পরে খবর পেয়ে পুলিশ গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে এবং জবাই করা গরুর অবশিষ্টাংশ উদ্ধার করে।
এ ঘটনায় পণ্ড হয়ে যায় বউভাতের অনুষ্ঠান।গতকাল সকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের বকশিচর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রফিকুল ইসলাম (৫২) ওই গ্রামের বাসিন্দা। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মামলা হয়েছে।পুলিশ, প্রত্যক্ষদর্শী ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম মাস্তা গ্রামের কৃষক শহিদুল ইসলাম গত শুক্রবার সন্ধ্যায় তাঁর লক্ষাধিক টাকা মূল্যের একটি কালো রঙের সংকর জাতের গাভি গোয়ালঘরে বেঁধে রাখেন।
দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে তিনি ঘর থেকে বের হয়ে দেখতে পান, বাড়ির মূল ফটকের তালা ভাঙা এবং গোয়ালঘর থেকে গরুটি নিখোঁজ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।