গত বছর এক বিঘা জমিতে আমন ধানের চাষ করতে সব মিলিয়ে খরচ হয়েছে ১৫-১৮ হাজার টাকা। এবার তা বেড়ে হবে ১৮-২১ হাজার টাকা।কৃষক হাফিজুর রহমানের ফসলি জমি ছয় বিঘা। এর মধ্যে এবার পাঁচ বিঘা ( ৪২ শতকে এক বিঘা) জমিতে আমন ধানের চাষ করেছেন তিনি। ধানের চারা রোপণের দুই মাস পার হয়েছে। এবার ডিজেল, সার, কৃষিশ্রমিকের মজুরি ও কীটনাশকের দাম বাড়তি। সেই তুলনায় বাজারে ধানের দাম কম।
ফলে খরচ ওঠা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি।হাফিজুরের বাড়ি যশোরের মনিরামপুর উপজেলার দোনার গ্রামে। গত ২৩ সেপ্টেম্বর সকালে তাঁর সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তিনি প্রথম আলোকে বলেন, প্রথম দফায় ১৯ এপ্রিল ডিজেলের দাম বাড়ায় আমন ধান চাষে তাঁর খরচ বেড়ে যায়। পাঁচ মাসের মাথায় দ্বিতীয় দফায় গত ২০ সেপ্টেম্বর ডিজেলের দাম আবারও বাড়ে। এ ছাড়া সব কৃষি উপকরণের দাম বাড়তি। তাই এবার বিঘাপ্রতি খরচ দুই থেকে তিন হাজার টাকা বেড়ে যাবে।
বাজারে ধানের দাম মণপ্রতি গড়ে ১ হাজার ৫০ টাকা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।