advertisement
advertisement

পানিতে ক্ষতিকর রাসায়নিক, পরীক্ষা করে না ওয়াসা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৬, ১:১৫ অপরাহ্ণ
পানিতে ক্ষতিকর রাসায়নিক, পরীক্ষা করে না ওয়াসা

চট্টগ্রাম পানি নিতে কলসি সাজিয়ে রাখা হয়েছে

advertisement

চট্টগ্রাম ওয়াসার সরবরাহ করা পানিতে একধরনের রাসায়নিক যৌগ পেয়েছেন গবেষকেরা। এর নাম ট্রাইহ্যালোমিথেন বা টিএইচএম। ওয়াসার পানির ১২০টি নমুনা পরীক্ষা করে চার ধরনের টিএইচএম পাওয়া গেছে। গরমের সময় কিছু নমুনায় এর মাত্রা বেশি ছিল।দীর্ঘদিন একই মাত্রার টিএইচএমযুক্ত পানি পান করলে ক্যানসারের ঝুঁকি কতটা বাড়তে পারে, সেটিও হিসাব করেছেন গবেষকেরা।

তাঁদের হিসাবে প্রতি ১০ লাখ মানুষের মধ্যে আনুমানিক ৪২৬ জনের অতিরিক্ত ক্যানসারের ঝুঁকি তৈরি হতে পারে। তবে এর অর্থ এই নয় যে ১০ লাখ মানুষের মধ্যে ৪২৬ জন ক্যানসারে আক্রান্ত হবেন। কোনো ক্যানসার রোগীর ওপর এই গবেষণা করা হয়নি।

পানিতে পাওয়া টিএইচএমের মাত্রা ধরে দীর্ঘদিন সেই পানি পান করলে ক্যানসারের ঝুঁকি কতটা বাড়তে পারে, তা বের করেছেন গবেষকেরা।গবেষণাটি চলতি বছরের জুনে নেদারল্যান্ডসের জার্নাল অব এনভায়রনমেন্টাল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর