advertisement
advertisement

সড়ক নিরাপদ রাখতে ইসলামের মৌলিক রূপরেখা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৬, ১:১০ অপরাহ্ণ
সড়ক নিরাপদ রাখতে ইসলামের মৌলিক রূপরেখা

advertisement

সড়ক মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। কর্মস্থলে যাওয়া, শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত, ব্যবসা–বাণিজ্য কিংবা জরুরি প্রয়োজনে মানুষের চলাচলের জন্য নিরাপদ সড়ক অপরিহার্য।ইসলাম মানুষের ব্যক্তিগত নিরাপত্তার পাশাপাশি অন্যের জীবন ও সম্পদের নিরাপত্তার প্রতিও গুরুত্ব দিয়েছে।

তাই রাস্তায় চলাচলের সময় কাউকে কষ্ট না দেওয়া, প্রতিবন্ধকতা সৃষ্টি না করা, পথ পরিষ্কার রাখা এবং অন্যের অধিকার রক্ষা করাও ইসলামের নৈতিক শিক্ষার অন্তর্ভুক্ত।রাস্তারও অধিকার রয়েছে রাসুল (সা.) রাস্তায় বসার ব্যাপারে সাহাবিদের সতর্ক করেছিলেন। একান্ত প্রয়োজন হলে রাস্তার হক আদায় করার নির্দেশ দিয়েছেন।

সেই হকের মধ্যে দৃষ্টি সংযত রাখা, কাউকে কষ্ট না দেওয়া, সালামের জবাব দেওয়া এবং ভালো কাজে উৎসাহিত করা ও মন্দ কাজ থেকে বিরত রাখার কথা এসেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর