এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম
কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও গাড়িতে হামলার জন্য বিএনপিকে দায়ী করে এ ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দলের আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
বিএনপি সরকার গঠনের পর এবারের ঘটনাকে পাটওয়ারীর ওপর ‘পঞ্চম হামলার ঘটনা’ হিসেবে উল্লেখ করে তিনি বলেছেন, ‘একজন নেতাকে কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা এতটা উন্মাদ হতে পারে?’রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা বলেন নাহিদ। এর আগে সন্ধ্যায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন আখড়াবাড়ি পরিদর্শনে গিয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
সেখানে তাঁর ওপর ডিম নিক্ষেপ করা হয় এবং তাঁকে বহনকারী গাড়ি ভাঙচুর করা হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।