advertisement
advertisement

‘আমি কি আমার মেয়ের সম্মাননাটি নিতে পারব’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৬, ৬:৪৩ অপরাহ্ণ
‘আমি কি আমার মেয়ের সম্মাননাটি নিতে পারব’

শিখো–প্রথম আলো জিপিএ–৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে মেয়ে কানিতা তাসনিম জিনিয়ার পক্ষে সম্মাননা নেন মা ডালিয়া নওশীন। পরে অনুভূতি জানিয়ে বক্তব্য দেন তিনি। পিরোজপুর উপজেলা অডিটোরিয়াম। ৫ অক্টোবর ২০২৬

advertisement

‘মেয়ে আসতে পারেনি, তাই আমি এসেছি। আমি কি আমার মেয়ের সম্মাননাটি নিতে পারব’—কথাগুলো বলছিলেন কানিতা তাসনিম জিনিয়ার মা ডালিয়া নওশীন। মেয়ের সাফল্যে মায়ের কণ্ঠেও উচ্ছ্বাস। আজ সোমবার তিনি এসেছিলেন শিখো–প্রথম আলো জিপিএ–৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে। প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় আয়োজিত হচ্ছে জিপিএ–৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা।

‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগান নিয়ে সারা দেশে ২০২৬ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ৬৪ জেলায় এ সংবর্ধনা দেওয়া হচ্ছে।আয়োজনটি পাওয়ার্ড বাই বিকাশ এবং সহযোগিতায় থাকছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, সেভয় আইসক্রিম, কনকা–গ্রি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, কোয়ালিটি গ্রুপ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, জিংক বি, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, আম্বার আইটি লিমিটেড, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।সকাল ১০টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান।

এরপর স্বাগত বক্তব্যে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের লিখিত বক্তব্য পাঠ করেন প্রথম আলোর পিরোজপুর প্রতিনিধি আব্দুল্লাহ আল হাসীব।অনুষ্ঠানে অনুভূতি জানিয়ে বক্তব্য দেন মেয়ে কানিতা তাসনিম জিনিয়ার পক্ষে সম্মাননা নিতে আসা মা ডালিয়া নওশীন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর