advertisement
advertisement

কাউকে টক্সিক বলার আগে নিজেকে যে প্রশ্নগুলো করবেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ণ
কাউকে টক্সিক বলার আগে নিজেকে যে প্রশ্নগুলো করবেন

সব খারাপ আচরণ টক্সিক নয়, আবার কোনো কঠিন আচরণ মানেই যে তা ইচ্ছাকৃত বা বিদ্বেষপূর্ণ, এমনও নয়

advertisement

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘টক্সিক’ ও ‘ট্রমা’ নিয়ে আলোচনা দিন দিন বাড়ছে। তবে অনেক ক্ষেত্রেই দুটি ধারণাকে একই অর্থে ব্যবহার করা হয়। ট্রমার কারণে তৈরি কোনো আচরণকে সহজেই ‘টক্সিক’ বলে চিহ্নিত করা হয়। অথচ সব খারাপ আচরণ টক্সিক নয়, আবার কোনো কঠিন আচরণ মানেই যে তা ইচ্ছাকৃত বা বিদ্বেষপূর্ণ, এমনও নয়।

কখনো কখনো বাইরে থেকে টক্সিক মনে হওয়া আচরণের পেছনে থাকতে পারে অমীমাংসিত ট্রমা, পুরোনো মানসিক ক্ষত কিংবা নিরাপত্তাহীনতা।অভিজ্ঞতা কেন গুরুত্বপূর্ণমানুষের জীবনের অভিজ্ঞতা চারপাশের ঘটনা দেখা ও সেগুলোর প্রতি কীভাবে প্রতিক্রিয়া জানানো হবে, তা প্রভাবিত করে।

বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে অতীত অভিজ্ঞতা অন্য ব্যক্তির কথা বা আচরণের উদ্দেশ্য কীভাবে ব্যাখ্যা করা হবে, সেটিও নির্ধারণ করতে পারে।একই আচরণ একজনের কাছে ভয় বা কষ্টের কারণ হতে পারে, আবার অন্য কেউ সেটিকে ভিন্নভাবে ব্যাখ্যা করতে পারেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর