সড়ক অবরোধ করে পরীক্ষার প্রবেশপত্র ছিঁড়ে প্রতিবাদ পরীক্ষার্থীদের। গতকাল বেলা ১১টায় রাজধানীর সাতমসজিদ রোডে
উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সন্দেহ করা হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তরের কিছু কর্মকর্তা ও কর্মচারীকে। একাধিক সূত্রের দাবি, পছন্দের প্রার্থীদের পাস করিয়ে আনতে তাঁদের প্রশ্ন দেন অধিদপ্তরের কিছু লোক। সেখান থেকেই সবার হাতে হাতে প্রশ্ন ছড়িয়ে পড়ে। সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ করা হবে ২৪২ জনকে। এ পদে আবেদন করেছেন ৩ লাখ ১৯ হাজার চাকরিপ্রার্থী।
রাজধানীতে ৯৮টি কেন্দ্রে গতকাল শনিবার বাছাই পরীক্ষার আয়োজন করা হয়েছিল। তবে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ায় একেবারে শেষমুহূর্তে তা স্থগিত করা হয়।বিষয়টি নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যুব উন্নয়ন অধিদপ্তর এবং একটি গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে কথা হয়। তাঁদের দাবি, নিয়োগ পরীক্ষার দুই দিন আগে একটি প্রভাবশালী মহল থেকে কিছু চাকরিপ্রার্থীর একটি তালিকা আসার কথা শোনা যাচ্ছে।
তাঁদের বাছাই ও লিখিত পরীক্ষায় পাস করানোর ব্যবস্থা করতে বলা হয়েছিল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।