advertisement
advertisement

প্রশ্নপত্র ফাঁসে সন্দেহ যুব উন্নয়ন অধিদপ্তরের কিছু কর্মকর্তা–কর্মচারীর দিকে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ণ
প্রশ্নপত্র ফাঁসে সন্দেহ যুব উন্নয়ন অধিদপ্তরের কিছু কর্মকর্তা–কর্মচারীর দিকে

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষা বাতিল হওয়ার ঘটনায় সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান ক্ষুব্ধ পরীক্ষার্থীরা। এ সময় তাঁরা প্রবেশপত্র উঁচিয়ে ধরে ক্ষোভ জানান। গতকাল সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে

advertisement

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তার ২৪২টি পদে চাকরি প্রার্থী তিন লাখের বেশি। বাছাই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস। বিক্ষোভ-প্রতিবাদ।পরীক্ষার হলে নিজ নিজ আসনে বসে ছিলেন চাকরিপ্রার্থীরা। কোনো কোনো কেন্দ্রে উত্তরপত্রও দেওয়া হয়েছিল। প্রশ্নপত্র পাওয়ার অপেক্ষার মধ্যে তাঁরা জানতে পারেন, পরীক্ষা স্থগিত।

প্রশ্নপত্র ফাঁসের আলোচনার মধ্যে গতকাল শনিবার শেষ মুহূর্তে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়।রাজধানীর ৯৫টি কেন্দ্রে বেলা ১১টায় এই প্রিলিমিনারি (বাছাই) পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। ২৪২টি পদের বিপরীতে আবেদন করেছিলেন প্রায় ৩ লাখ ১৯ হাজার প্রার্থী। তাঁদের অনেকে দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসেছিলেন।

পরীক্ষা স্থগিত হওয়ায় যাতায়াত ও থাকার খরচের পাশাপাশি তাঁদের চাকরিপ্রস্তুতিও হোঁচট খেল।ক্ষুব্ধ প্রার্থীরা রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে প্রতিবাদ করেন।যশোরের এম এম কলেজ থেকে পরীক্ষা দিতে ঢাকায় এসেছিলেন ফারিয়া ফেরদৌস।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর