advertisement
advertisement

সুন্দরবন রক্ষায় সমন্বিত চেষ্টা দরকার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ২:৫০ পূর্বাহ্ণ
সুন্দরবন রক্ষায় সমন্বিত চেষ্টা দরকার

প্রথম আলো আয়োজিত ‘উপকূলে পানির সংকট ও সুন্দরবনের প্রতিবেশ’ শীর্ষক আলোচনা সভায় অংশ নেন বিশেষজ্ঞ ও স্থানীয় লোকজন। গতকাল রোববার বাগেরহাটে মোংলা ফ্রেন্ডশিপ আঞ্চলিক অফিসে

advertisement

উপকূলে সুপেয় পানির সংকট মোকাবিলায় স্থানীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রযুক্তি ব্যবহার ও বিদ্যমান পানির উৎসগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ জরুরি। একই সঙ্গে সুন্দরবন রক্ষায় সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো এবং বন ব্যবস্থাপনার দায়িত্ব সুস্পষ্ট করা প্রয়োজন।‘উপকূলে পানির সংকট ও সুন্দরবনের প্রতিবেশ’ শীর্ষক এক আলোচনা সভায় এ বক্তব্য উঠে এসেছে।

গতকাল রোববার সকালে মোংলা উপজেলার ফ্রেন্ডশিপ রিজিওনাল অফিস মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করে প্রথম আলো। বিশ্ববিদ্যালয় শিক্ষক, স্থানীয় বাসিন্দা, গবেষক, সরকারি কর্মকর্তা, পরিবেশকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, বনজীবী, উন্নয়নকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন। বক্তারা বলেন, উপকূলের পানির সংকট ও সুন্দরবনের প্রতিবেশগত সংকট পরস্পরের সঙ্গে সম্পর্কিত।

এ সংকট মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নিতে হবে।প্রথম আলোর জলবায়ু প্রকল্প ব্যবস্থাপক খলিলউল্লাহর সঞ্চালনায় আলোচনা পর্বের শুরুতে পানি ও সুন্দরবনের সংকট নিয়ে ভিডিও চিত্র প্রদর্শন করেন প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক পার্থ শংকর সাহা।সুন্দরবন রক্ষার দায়িত্ব কারআলোচনায় অংশ নিয়ে সুন্দরবন একাডেমির চেয়ারপারসন অধ্যাপক আনোয়ারুল কাদির বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ভূগর্ভস্থ পানির স্তরের বৈশিষ্ট্য সব জায়গায় এক রকম নয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর