জাতীয় নাগরিক পার্টির লোগো
আসন্ন শারদীয় দুর্গাপূজায় রাজধানীসহ সারা দেশের পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে মাঠে থাকবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীরা।
একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দুর্নীতির প্রতিবাদে সপ্তাহব্যাপী গণসংযোগ এবং শাহবাগে প্রতিবাদ সমাবেশের মতো একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে দলটি।রোববার রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে এনসিপির দলীয় কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘রাজনৈতিক পর্ষদ’-এর সভায় এসব সিদ্ধান্ত হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ সভায় সভাপতিত্ব করেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
সভা সঞ্চালনা করেন দলের সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।পরে দলের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সভার পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানানো হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।