advertisement
advertisement

নাট্যাঙ্গনে বহুমাত্রিক ইনামুল হকের অভাব


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ৩:০৩ পূর্বাহ্ণ
নাট্যাঙ্গনে বহুমাত্রিক ইনামুল হকের অভাব

অভিনেতা ইনামুল হক

advertisement

অভিনেতা, নাট্যকার, নির্দেশক ও শিক্ষাবিদ ইনামুল হকের আজ পঞ্চম মৃত্যুবার্ষিকী। ২০২১ সালের ১১ অক্টোবর ৭৮ বছর বয়সে বেইলি রোডের বাসায় হঠাৎ অসুস্থ হয়ে তিনি মারা যান। বুয়েটে দীর্ঘ ৪৩ বছর শিক্ষকতার পাশাপাশি তিনি নাগরিক নাট্য সম্প্রদায় ও নাগরিক নাট্যাঙ্গন প্রতিষ্ঠা করেন। মঞ্চ ও টেলিভিশনে অভিনয়, নাটক রচনা ও নির্দেশনায় তাঁর অবদান অপরিসীম।

২০১২ সালে একুশে পদক ও ২০১৭ সালে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত এই গুণীজনের মৃত্যু দেশের নাট্যাঙ্গনে অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর