advertisement
advertisement

নরেন্দ্র মোদির পরীক্ষা নিচ্ছেন দিপকে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ণ
নরেন্দ্র মোদির পরীক্ষা নিচ্ছেন দিপকে

বা থেকে নরেন্দ্র মোদি ও অভিজিৎ দিপকে

advertisement

ভারতের পুলিশ গতকাল শনিবার রাজনৈতিক কৌশলবিদ অভিজিৎ দিপকেকে আটক করেছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত বেকার তরুণদের ‘তেলাপোকা’ বলে বিদ্রূপ করে মন্তব্য করার পর তিনি এই শব্দ নিয়ে পাল্টা মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন। এরপরই ভারতজুড়ে আন্দোলন শুরু হয়ে যায়। পরে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হলে সেই আন্দোলন নতুন মাত্রা পায়।

গত জুলাইয়ে শিক্ষার্থীদের সেই আন্দোলনের চাপে শেষ পর্যন্ত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন।ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে গতকাল পূর্বঘোষিত একটি সমাবেশে যোগ দিতে নয়াদিল্লি যাচ্ছিলেন দিপকে। তাঁর উড়োজাহাজ রাজধানীতে অবতরণের পরই পুলিশ সেখানে পৌঁছে যায়।ভোটার তালিকা নিয়ে কারসাজির অভিযোগ ঘিরে এ বিক্ষোভ ডাকা হয়েছিল।

সমালোচকদের দাবি, ভোটার তালিকার খসড়া সংশোধনের সময় প্রায় ১৩ কোটি নাম বাদ পড়েছে।উড়োজাহাজের ভেতর পুলিশের উদ্দেশে দিপকে বলেন, ‘আমি গ্রেপ্তার হতে এসেছি, আমাকে গ্রেপ্তার করুন...আমি আপনাদের ভয় পাই না।’টেলিভিশনে প্রচারিত এক ভিডিওতে দেখা যায়, এক পুলিশ কর্মকর্তা দিপকেকে আশ্বস্ত করছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর