advertisement
advertisement

বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ণ
বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

লন্ডনে বিগ বেন নামে পরিচিত এলিজাবেথ টাওয়ারের কাছে যুক্তরাজ্যের পতাকা উড়ছে

advertisement

যুক্তরাজ্যে বিদেশি শিক্ষার্থী ভর্তির অনুমোদন বা স্পনসর লাইসেন্স হারানোর ঝুঁকি এড়াতে বাংলাদেশ, পাকিস্তান, নাইজেরিয়াসহ কয়েকটি দেশের শিক্ষার্থীদের ভর্তির প্রস্তাব প্রত্যাহার করছে ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলো। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় (হোম অফিস) শিক্ষার্থী ভিসা প্রত্যাখ্যানের সর্বোচ্চ গ্রহণযোগ্য হার অর্ধেকে নামিয়ে আনায় বিশ্ববিদ্যালয়গুলো এমন পদক্ষেপ নিচ্ছে।

১০ অক্টোবর ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। হোম অফিসের পরিসংখ্যান বিশ্লেষণ করে ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, ২০২৬ সালের প্রথম ছয় মাসে পাকিস্তানি শিক্ষার্থীদের ভিসা আবেদন প্রত্যাহারের হার দাঁড়িয়েছে ৪০ দশমিক ৯ শতাংশে, যা আগের বছরের একই সময়ে ছিল মাত্র ৩ শতাংশ। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ।

বাংলাদেশি শিক্ষার্থীদের ক্ষেত্রে এ হার ৭ দশমিক ১ শতাংশ থেকে বেড়ে হয়েছে ২৩ দশমিক ৫ শতাংশ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর