ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি ২০২৬ তারিখ থেকে শুরু হতে পারে। প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ মোহাম্মদ আলী রেজা।গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, আলোচনায় নতুন তিন বিশ্ববিদ্যালয়ওসৈয়দ মোহাম্মদ আলী রেজা বলেন, ‘২৮ অক্টোবর ভর্তি পরীক্ষা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে পরীক্ষার তারিখ ও সময়সীমা চূড়ান্ত হবে। তবে প্রাথমিকভাবে পরিকল্পনা ছিল ১৭ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত পরীক্ষা নেওয়ার।’এ ছাড়া এবারও বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা নেওয়ার সম্ভাবনা কম। বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়া বিষয়ক একটি উপকমিটির একজন সদস্য বলেন, ‘চারটি উপকমিটির রিপোর্ট ইতিবাচক আসেনি। এখানে খরচ একটি বড় সমস্যা। এ ছাড়া বিভিন্ন বিশ্বিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখের সঙ্গে সামঞ্জস্য রাখাও কঠিন হয়ে গিয়েছিল।
ফলে এবার বিভাগীয় ভর্তি পরীক্ষা হবে না বলেই মনে হয়।’বিইউপিতে ভর্তি পরীক্ষা ২০২৭–এর জানুয়ারিতে, ৬ অনুষদের পরীক্ষা চার দিনেএর আগে গত ৮ জুলাই জাবি প্রশাসন পৃথক চারটি উপকমিটি গঠন করে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।