যুব উন্নয়ন অধিদপ্তরের উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষা স্থগিত হওয়ার ঘটনায় সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান ক্ষুব্ধ পরীক্ষার্থীরা
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের প্রিলিমিনারি নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ৩৮৬ জন প্রার্থী। অধিদপ্তরের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী লিখিত পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র পরে ওয়েবসাইট এবং টেলিটকের খুদে বার্তার মাধ্যমে জানানো হবে। নিয়োগে কোনো ধরনের অনিয়ম হলে প্রার্থিতা বাতিল করা হবে বলে অফিস আদেশে জানানো হয়েছে।
রাজস্ব খাতভুক্ত ২৪২টি পদের বিপরীতে আবেদন করেছিলেন তিন লাখেরও বেশি প্রার্থী। এর আগে গত ১০ অক্টোবর পরীক্ষা শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ছড়িয়ে পড়ায় এবং মূল প্রশ্নের সঙ্গে মিল পাওয়ায় পরীক্ষা শুরুর দুই মিনিটের মাথায় তা স্থগিত করা হয়। ওই দিন প্রার্থীরা রাজধানীতে সড়ক অবরোধ ও বিক্ষোভও করেন। পরবর্তীতে স্থগিত হওয়া বাছাই পরীক্ষাটি গত শুক্রবার পুনরায় অনুষ্ঠিত হয় এবং গতকাল শনিবার এর ফল প্রকাশ করা হয়।
প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্তে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহফুজুল আলম খানকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এছাড়া এ সংক্রান্ত মামলায় সাতজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), যাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।