advertisement
advertisement

অস্ত্রোপচারের পর এখন কেমন আছেন এমি মার্তিনেজ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ৪:৪১ অপরাহ্ণ
অস্ত্রোপচারের পর এখন কেমন আছেন এমি মার্তিনেজ

চেলসি গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ

advertisement

মাথায় চোট পেয়ে হাসপাতালে যেতে হয়েছিল, করাতে হয়েছে অস্ত্রোপচারও। তবে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজের শারীরিক অবস্থা নিয়ে আপাতত স্বস্তির খবরই পাওয়া গেছে। অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ার পর নিজেই সমর্থকদের আশ্বস্ত করেছেন চেলসির এই গোলকিপার। জানিয়েছেন, কয়েক সপ্তাহের মধ্যেই মাঠে ফিরবেন।শনিবার প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে চেলসির ২-০ গোলের জয়ের ম্যাচে চোট পান ৩৪ বছর বয়সী মার্তিনেজ।

ম্যাচের ৬৭ মিনিটে এভারটনের একটি ফ্রি-কিক ঠেকাতে গোল ছেড়ে এগিয়ে গিয়েছিলেন তিনি। বল বিপদমুক্ত করতে গিয়ে সংঘর্ষ হয় এভারটন ডিফেন্ডার জ্যারাড ব্র্যান্থওয়েটের সঙ্গে। দুজনই মাঠে চিকিৎসা নেন। ব্র্যান্থওয়েট দ্রুত সেরে উঠলেও মার্তিনেজকে দীর্ঘ সময় চিকিৎসা দিতে হয়।

পরে অক্সিজেন দেওয়া অবস্থায় স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয় তাঁকে।ম্যাচের বাকি সময়ে চেলসির গোলপোস্টের নিচে দাঁড়ান ২১ বছর বয়সী মাইক পেন্ডার্স।শনিবার রাতে হাসপাতালের বিছানায় নিজের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে মার্তিনেজ লেখেন, ‘সব বার্তার জন্য ধন্যবাদ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর