advertisement
advertisement

ঢাকাস বেস্ট ব্রেড: রুটির ঘ্রাণে ঐতিহ্য, স্বাদে নতুনত্ব


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ৪:৩২ অপরাহ্ণ
ঢাকাস বেস্ট ব্রেড: রুটির ঘ্রাণে ঐতিহ্য, স্বাদে নতুনত্ব

এখানে সব রুটিই হ্যান্ডক্র্যাফটেড

advertisement

বিশ্ব রুটি দিবসে ক্রাউন প্লাজা ঢাকা, এয়ারপোর্ট লঞ্চ করেছে ঢাকাস বেস্ট ব্রেড। হ্যান্ডক্র্যাফটেড ব্রেডের নতুন ঠিকানা এখন এটাই। এখানে সাওয়ারডো ও ব্যাগেটের পাশাপাশি থাকছে নিজস্ব পছন্দে রুটি তৈরি করিয়ে নেওয়ার অনন্য সুযোগ।রুটির গল্প শুধু ময়দা, পানি আর খামিরের নয়; এর সঙ্গে জড়িয়ে আছে সময়, ধৈর্য, কারুশিল্প আর নানা সংস্কৃতির খাদ্যঐতিহ্য। সেই গল্পকে নতুনভাবে তুলে ধরতে ঢাকায় যাত্রা শুরু করেছে ‘ঢাকাস বেস্ট ব্রেড’।

আধুনিক বেকিং কৌশলের সঙ্গে ঐতিহ্যবাহী প্রস্তুতপ্রণালির মেলবন্ধনে গড়ে ওঠা এই উদ্যোগের উদ্বোধন হয়েছে ১৬ অক্টোবর, বিশ্ব রুটি দিবসে। রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের ‘কানেকশনস’ রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা চেখে দেখেন বিভিন্ন ধরনের রুটি।সময় নিয়ে তৈরি, স্বাদে স্বতন্ত্র‘ঢাকাস বেস্ট ব্রেড’-এর মূল আকর্ষণ হ্যান্ডক্র্যাফটেড রুটি।

সাওয়ারডো, ব্যাগেটসহ বিভিন্ন ধরনের রুটি তৈরিতে এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে উপকরণের মান, প্রাকৃতিক গাঁজন, প্রস্তুতপ্রণালির সূক্ষ্মতা এবং স্বতন্ত্র স্বাদের ওপর।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর