advertisement
advertisement

সাংবাদিকদের রাজনৈতিক বিভাজন থেকে বেরিয়ে আসতে হবে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ৬:৩৩ অপরাহ্ণ
সাংবাদিকদের রাজনৈতিক বিভাজন থেকে বেরিয়ে আসতে হবে

রাজধানীর দৃকপাঠ ভবনে ‘গণমাধ্যমের স্বাধীনতা ও সংস্কারের গুরুত্ব’ শীর্ষক মুক্ত আলোচনায় অতিথিরা। ১৮ অক্টোবর ২০২৬

advertisement

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন এবং সাংবাদিকদের রাজনৈতিক বিভাজন ও মালিকপক্ষের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন সাংবাদিক, শিক্ষক, গবেষক ও আইনজীবীরা। তাঁরা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও সংস্কারের সঙ্গে দেশের গণতান্ত্রিক চর্চা ওতপ্রোতভাবে জড়িত।

সরকার পরিবর্তন হলেও গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রবণতা থেকে যায়।আজ রোববার সকালে রাজধানীর পান্থপথের দৃকপাঠ ভবনে ‘গণমাধ্যমের স্বাধীনতা ও সংস্কারের গুরুত্ব’ শীর্ষক এক মুক্ত আলোচনায় বক্তারা এসব কথা বলেন। দৃকের আয়োজনে অনুষ্ঠিত এই আলোচনা সঞ্চালনা করেন দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলম।আলোচনায় অংশ নিয়ে জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল বলেন, সাংবাদিক সংগঠনগুলো দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে বিভক্ত।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতাদের কর্মকাণ্ডে স্পষ্ট রাজনৈতিক পক্ষপাতের প্রতিফলন দেখা যায়।খুলনা অঞ্চলের জ্যেষ্ঠ সাংবাদিক গৌরাঙ্গ নন্দী আঞ্চলিক সাংবাদিকতার সংকট তুলে ধরে বলেন, উপকূলীয় অঞ্চলের সাধারণ মানুষের সংকট গণমাধ্যমে তুলে ধরা বেশ কঠিন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর