advertisement
advertisement

প্রবাসীদের সুরক্ষায় ব্যর্থতা কাম্য নয়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ৯:১৫ পূর্বাহ্ণ
প্রবাসীদের সুরক্ষায় ব্যর্থতা কাম্য নয়

সম্পাদকীয়

advertisement

সৌদি আরবে ‘অনৈতিক কাজ’-এর দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এবং সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি সৌদি প্রেস এজেন্সিতে প্রকাশের পর জেদ্দার কনস্যুলেট বিষয়টি জানতে পারে। এই যে কয়েক মাস ধরে আদালতে বিচার চলল, একটি রায় হলো, উচ্চতর কর্তৃপক্ষ তা বহাল রাখল, রাজকীয় আদেশে দণ্ড কার্যকরও হলো, অথচ এই পুরো সময়ে বাংলাদেশের কূটনৈতিক মিশন কিছুই জানল না, তা রীতিমতো বিস্ময়কর।

বাংলাদেশ রাষ্ট্র এবং লাখ লাখ প্রবাসী শ্রমিকের নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে এ পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক ও হতাশাজনক।অবশ্যই বিদেশে অবস্থানকারী প্রত্যেক নাগরিককে সে দেশের আইন মানতে হয়। কিন্তু বিদেশে কোনো নাগরিক অভিযুক্ত হলে সেখানেও কিছু বিধিবদ্ধ দায়িত্ব বর্তায় দুই দেশের ওপরই।

সেখানে কোনো নাগরিক অভিযুক্ত হলে তাঁর সঙ্গে কনস্যুলার যোগাযোগ, আইনজীবী ও দোভাষীর ব্যবস্থা, বিচারপ্রক্রিয়া ঠিকভাবে চলছে কি না, তা নজরে রাখা মিশনের কাজের আওতার মধ্যেই পড়ে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর