advertisement
advertisement

কম্বোডিয়ার ডিটেনশন সেন্টার থেকে উদ্ধার ৩০ বাংলাদেশি দেশে ফিরছেন কাল মঙ্গলবার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ৪:৪৯ অপরাহ্ণ
কম্বোডিয়ার ডিটেনশন সেন্টার থেকে উদ্ধার ৩০ বাংলাদেশি দেশে ফিরছেন কাল মঙ্গলবার

কম্বোডিয়ার ইমিগ্রেশন ডিটেনশন সেন্টার

advertisement

কম্বোডিয়ার ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে আটক থাকা ৩০ বাংলাদেশি কর্মী মঙ্গলবার দেশে ফিরছেন। থাই এয়ারওয়েজের টিজি-৩২১ ফ্লাইটে তাঁদের দুপুর ১২টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রবাসীকল্যাণ শাখা থেকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংককে বাংলাদেশ দূতাবাসের শ্রম শাখার প্রথম সচিবকে চিঠি দেওয়া হয়েছিল।

বোর্ডের উপপরিচালক (আইআরপি) মোহাম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত ওই চিঠিতে অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আটক বাংলাদেশিদের মুক্তি ও দ্রুত দেশে ফেরানোর ব্যবস্থা নিতে বলা হয়।কম্বোডিয়ায় প্রতারণার শিকার ১৮০০ কর্মী, ফেরত আনতে সরকারের সহায়তা কামনাগত ৩ সেপ্টেম্বর কম্বোডিয়ার রাজধানী নমপেনের বিমানবন্দরে দেশে ফেরার উদ্দেশ্যে গেলে ৩২ বাংলাদেশিকে আটক করে দেশটির ইমিগ্রেশন পুলিশ।

পরে তাঁদের মধ্যে দুজন মুক্তি পেলেও বাকি ৩০ জন ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে আটক ছিলেন।আকর্ষণীয় বেতনের প্রলোভন দেখিয়ে দালাল চক্রের মাধ্যমে এসব বাংলাদেশিকে কম্বোডিয়ায় নেওয়া হয়েছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর