বীর মুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পী সাঈদা কামালকে দাফনের আগে গার্ড অব অনার প্রদান করা হয়
বীর মুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পী সাঈদা কামালকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে রাজধানীর আজিমপুর কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে পুলিশ সদস্যরা এই মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করেন।
এ সময় সাঈদা কামালের বড় বোন মানবাধিকারকর্মী সুলতানা কামাল, সাঈদা কামালের মেয়েসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।কবি সুফিয়া কামালের কনিষ্ঠ কন্যা সাঈদা কামাল গত রোববার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি নিউমোনিয়া ও কিডনিসংক্রান্ত জটিলতায় ভুগছিলেন।মৃত্যুর পর সাঈদা কামালের মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়েছিল।
সেখান থেকে মঙ্গলবার সকালে তাঁর মরদেহ ধানমন্ডিতে নিজ বাড়ি ‘সাঁঝের মায়া’য় নেওয়া হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।