ব্যাটিংয়ে চিন্ময় সুতর
ভাউসাহেব বাবাসাহেব নিম্বলকর। এই নামে এখন তাঁকে চেনা কষ্ট। তবে ভারতের ঘরোয়া ক্রিকেটে ১৯৪৮ সালের মৌসুম দেখা কিংবা জানাশোনা থাকা কেউ চিনতে পারেন। চিনতে পারেন ক্রিকেটের পাঁড় ভক্তরাও, যদি তাঁর আরেক পরিচয় বলা হয়। ১৪ বছর আগে মৃত্যুর আগে ভদ্রলোককে নিয়ে গুঞ্জন ছিল, ‘আরেকটু হলেই ব্র্যাডম্যানকে পেছনে ফেলত’!কিংবা তাঁকে দেখলে কেউ কেউ ওই কথা বলতেন। সেটা সেই আটচল্লিশের ১৮ ডিসেম্বর পুনেতে রঞ্জি ট্রফির প্রথম রাউন্ডের ম্যাচ শেষে।
মহারাষ্ট্রের বিপক্ষে সেই ম্যাচে তৃতীয় দিনে গিয়ে হার মেনে নিয়েছিলেন কাথিয়াওয়াড় অধিনায়ক রাজকোটের মহারাজা ঠাকুর সাহেব। পিতৃপ্রদত্ত নাম ছিল প্রদ্যুমনসিংহজি।নিম্বলকরের ব্যাটিং ছিল সেই হার মেনে নেওয়ার কারণ। কাথিয়াওয়াড় আগে ব্যাট করে প্রথম দিনে ২৩৮ রানে অলআউট হয়। এরপর মহারাষ্ট্রের স্কোরে ম্যাচে বাকি সময়ে উঠল ৪ উইকেটে ৮২৬। নিম্বলকরের ব্যাট থেকে এল অপরাজিত ৪৩৪! মহারাজা ঠাকুর সাহেব ম্যাচ ছেড়ে দেওয়ায় নিম্বলকরের আর এগোনো হয়নি।
নইলে সিডনিতে তার ১৮ বছর আগে স্যার ডন ব্র্যাডম্যানের ৪৫২* হয়তো সেদিন ভেঙে যেত।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।