advertisement
advertisement

বনে ফেরার অপেক্ষায় গরিলা বিলি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ৭:০০ অপরাহ্ণ
বনে ফেরার অপেক্ষায় গরিলা বিলি

advertisement

বিলির বয়স তখন মাত্র কয়েক মাস। মায়ের কাছ থেকে কেড়ে নিয়ে এই ছোট্ট গরিলাকে তুলে দেওয়া হয়েছিল বন্য প্রাণী পাচারকারীদের হাতে। ২০২৩ সালের আগস্টে নাইজেরিয়ার লাগোসে এক অভিযানে উদ্ধার করা হয় পশ্চিমাঞ্চলীয় নিম্নভূমির এ গরিলাশাবককে। এরপর প্রায় তিন বছর কেটেছে উদ্ধারকেন্দ্রে মানুষের তত্ত্বাবধানে। এবার বিলির জীবনে এসেছে নতুন অধ্যায়। নাইজেরিয়া থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে মধ্য আফ্রিকার দেশ কঙ্গো প্রজাতন্ত্রে।

সেখানে বনের পরিবেশে ধীরে ধীরে মানিয়ে নিচ্ছে সে। সবকিছু ঠিকঠাক চললে একদিন সত্যিই বনে ফিরতে পারবে বিলি।কঙ্গো প্রজাতন্ত্রের তচিমপুঙ্গা প্রকৃতি সংরক্ষণাগারে পৌঁছে বিলি যেন নতুন পৃথিবী খুঁজে পেল। খাঁচার মতো ঘেরা জায়গা থেকে বেরিয়ে ছুটল খোলা জায়গায়। একজন পরিচর্যাকারী কোলে করে বিলিকে বনের ভেতর নিয়ে গেলেন। মাটিতে নামিয়ে দিতেই ছুটতে শুরু করল বিলি। কখনো গাছে উঠছে, কখনো ঝোপঝাড়ের ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছে।

দীর্ঘদিন পর নিজের স্বাভাবিক আবাসস্থলের কাছাকাছি এমন পরিবেশ পেয়ে যেন হারানো সময় পুষিয়ে নিতে চাইছিল সে।তবে এটিই এখনো বনে ফেরা নয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর