advertisement
advertisement

ফুশিয়া পিঙ্ক শাড়ি, আকাশি নীল ব্লাউজে আলিয়া ভাট, দুর্গাপূজার সাজে রঙের খেলাই নজর কাড়ল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ৭:৩৩ অপরাহ্ণ
ফুশিয়া পিঙ্ক শাড়ি, আকাশি নীল ব্লাউজে আলিয়া ভাট, দুর্গাপূজার সাজে রঙের খেলাই নজর কাড়ল

advertisement

দুর্গাপুজার সাজে সাবেকিয়ানার সঙ্গে একটু অন্য রকম রঙের ছোঁয়া। আলিয়া ভাটের লুকে এবার চোখ আটকে গেল উজ্জ্বল গোলাপি শাড়ি আর আকাশি নীল ব্লাউজের যুগলবন্দিতে। সোনালি গয়না, ফুলে সাজানো খোঁপা আর হালকা মেকআপে অভিনেত্রীর উৎসবের সাজ হয়ে উঠেছে প্রাণবন্ত, অথচ পরিমিত।মুম্বাইয়ের ৮০তম নর্থ বম্বে সার্বজনীন দুর্গাপুজোর আয়োজনে হাজির হয়েছিলেন আলিয়া ভাট। সঙ্গে ছিলেন চলচ্চিত্র নির্মাতা অয়ন মুখার্জি।

মহা অষ্টমী ও মহানবমীর উৎসবমুখর আবহে আলিয়ার সাজে ছিল বাঙালি ঐতিহ্যের ছোঁয়া। তবে চেনা শাড়ি-ব্লাউজের সমন্বয়ে তিনি যোগ করেছেন রঙের এক চমৎকার বৈপরীত্য।গোলাপি শাড়িতে সাবেকি আভিজাত্যআলিয়ার শাড়ির মূল আকর্ষণ উজ্জ্বল ফুশিয়া বা রানি পিঙ্ক রং। সিল্কের মতো মসৃণ আভাযুক্ত শাড়িজুড়ে রয়েছে সূক্ষ্ম সোনালি জরি আর নকশার কাজ। চওড়া সোনালি গোটা-পট্টির বর্ডার শাড়িটিকে দিয়েছে উৎসবের জৌলুশ।

আঁচলের ধারেও রয়েছে সোনালি কারুকাজ, যা পুরো সাজে যোগ করেছে বাড়তি মাত্রা।শাড়িটি তিনি পরেছেন বাঙালি কায়দায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর