বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতিতে অফার লেটার পাওয়ার পর থেকেই পরবর্তী ধাপগুলো সম্পর্কে পরিষ্কার ধারণা নিয়ে পরিকল্পনা অনুযায়ী এগোনো জরুরি
পছন্দের বিশ্ববিদ্যালয় থেকে অফার লেটার হাতে এসেছে, দীর্ঘদিনের অপেক্ষার পর এবার স্বপ্নপূরণের পথে এক ধাপ এগিয়ে যাওয়া। কিন্তু এই আনন্দের মধ্যেই শুরু হয় নতুন এক প্রস্তুতি। ভর্তির শর্ত পূরণ, প্রয়োজনীয় ফি জমা দেওয়া, আর্থিক কাগজপত্র গুছিয়ে রাখা, আবাসনের ব্যবস্থা ও স্টুডেন্ট ভিসার আবেদন—প্রতিটি ধাপই গুরুত্বপূর্ণ।কোনো নথিতে ভুল, সময়সীমা পেরিয়ে যাওয়া কিংবা প্রয়োজনীয় শর্ত পূরণে ঘাটতি পুরো প্রক্রিয়াকে জটিল করে তুলতে পারে।
তাই অফার লেটার পাওয়ার পর থেকেই পরবর্তী ধাপগুলো সম্পর্কে পরিষ্কার ধারণা নিয়ে পরিকল্পনা অনুযায়ী এগোনো জরুরি।অফার লেটার পাওয়ার পর প্রথম কাজ বিশ্ববিদ্যালয় থেকে অফার লেটার পাওয়ার পর প্রথমেই শর্তগুলো ভালোভাবে পড়ে নিতে হবে। অফারটি নিঃশর্ত নাকি নির্দিষ্ট শর্ত পূরণের ভিত্তিতে দেওয়া হয়েছে, তা যাচাই করতে হবে।
একাডেমিক ফলাফল, ইংরেজি ভাষার দক্ষতার সনদ কিংবা কোনো জরুরি নথি জমা দেওয়ার শর্ত থাকলে নির্ধারিত সময়ের মধ্যে তা পূরণ করতে হবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।