advertisement
advertisement

নিষেধাজ্ঞার মধ্যেই চলছে ইলিশ শিকার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ
নিষেধাজ্ঞার মধ্যেই চলছে ইলিশ শিকার

পাবনা সদরের দোগাছি ইউনিয়নের পদ্মা নদীতে ইলিশ শিকারে নেমেছেন জেলেরা

advertisement

মা ইলিশের নিরাপদ প্রজনন ও ইলিশের উৎপাদন বাড়াতে সারা দেশে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা চলছে। ৮ অক্টোবর থেকে মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। এ সময়ে ইলিশ আহরণ, বিক্রি, মজুত, পরিবহন, বাজারজাতকরণ ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ। তবে এই নিষেধাজ্ঞা মানছেন না পাবনার অনেক জেলে। জেলা সদর, সুজানগর ও বেড়া উপজেলার পাশে পদ্মা ও যমুনা নদীতে প্রকাশ্যে চলছে ইলিশ শিকার। বেড়ার ঢালারচর এলাকায় পদ্মা-যমুনার মোহনা।

এখানে দুই নদীতেই মা ইলিশের বিচরণ বেড়েছে। দিনে ও রাতে কয়েক শ নৌকায় চলছে মা ইলিশ শিকার। জেলেরা ইলিশ ধরে নদী তীরবর্তী বিভিন্ন বাড়িতে সরবরাহ করছেন। এসব বাড়ি থেকেই ক্রেতারা ইলিশ কিনছেন। সরেজমিনে দেখা যায়, ১ কেজির বেশি ওজনের প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ২০০ টাকা পর্যন্ত। অন্যদিকে ২৫০ থেকে ৩৫০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১ হাজার টাকা কেজি দরে।

পাবনায় ইলিশ ধরা ও বিক্রির নানা দৃশ্য নিয়ে এই ছবির গল্প।পাবনা সদরের দোগাছি ইউনিয়নের পদ্মা নদীতে ইলিশ শিকারে নেমেছেন জেলেরাপদ্মার বুকে ছোট–বড় নানা ধরনের নৌকা নেমেছে ইলিশ শিকারে।কারেন্ট জাল দিয়ে শিকার করা হচ্ছে ইলিশ।প্রমত্ত পদ্মার বুকে মাছ ধরতে ভেসে চলেছে ছেলেদের নৌকাকারেন্ট জাল পেতে অল্প সময় পর তুলে নিলেই পাওয়া যাচ্ছে ইলিশ।বিকেলের গোধূলি আলোতেও চলছে মাছ শিকার।পদ্মার মতো যমুনা নদীতে মাছ ধরছেন জেলেরাস্পিডবোটে চলার সময় কাছ থ...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর