আনোয়ার হোসেন
নতুন চাকরিতে যোগ দিয়ে বাড়ি ফিরছিলেন আনোয়ার হোসেন (৩০)। নাটোরের বড়াইগ্রামে আজ মঙ্গলবার ভোরে সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন।নিহত আনোয়ার হোসেন রাজশাহীর বাগমারার শ্রীপুর ইউনিয়নের চাঁইপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর লাশের অপেক্ষায় আছেন স্বজনেরা। বাড়ির পাশের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।আজ ভোর পাঁচটার দিকে বড়াইগ্রামের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে নাটোর-পাবনা মহাসড়কে বাস ও ট্রাকের সংঘর্ষ হয়।
এতে অন্তত ১৩ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।সড়ক দুর্ঘটনায় নিহত আনোয়ারের বাড়িতে স্বজনদের ভিড়। আজ মঙ্গলবার সকালে রাজশাহীর বাগমারার চাঁইপাড়া গ্রামেনাটোর ফায়ার সার্ভিস ও বড়াইগ্রাম থানা সূত্রে জানা গেছে, আরপি পরিবহনের বাসটি বরিশাল থেকে চাঁপাইনবাবগঞ্জে আসছিল। বিপরীত দিক থেকে আসছিল একটি ট্রাক। বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে দুটি যানের মুখোমুখি সংঘর্ষ হয়।
হতাহতদের উদ্ধার করে নাটোর, রাজশাহীসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।আজ সকালে চাঁইপাড়া গ্রামে আনোয়ারের বাড়িতে গিয়ে দেখা যায়, শোকের মাতম।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।