advertisement
advertisement

বিয়ে করলেন ‘গোল্ডেন’খ্যাত সংগীতশিল্পী ইজে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ১:০০ অপরাহ্ণ
বিয়ে করলেন ‘গোল্ডেন’খ্যাত সংগীতশিল্পী ইজে

বিয়ের আসরে ইজে ও স্যাম কিম

advertisement

নেটফ্লিক্সের অ্যানিমেটেড সিনেমা ‘কে-পপ ডেমন হান্টার্স’-এর জনপ্রিয় গান ‘গোল্ডেন’-এর গায়িকা ও গীতিকার ইজে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তাঁর বর সংগীত প্রযোজক ও গীতিকার স্যাম কিম। শনিবার দক্ষিণ কোরিয়ার সিউলের গাংডং এলাকার স্টেজ ২৮-এ উন্মুক্ত আকাশের নিচে তাঁদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। সোমবার সাময়িকী ‘ভোগ’-এ প্রকাশিত এক সাক্ষাৎকারে এ তথ্য জানানো হয়।

২০১৭ সালের মে মাসে কাজের সূত্রে পরিচয় থেকে তাঁদের প্রেমের সম্পর্কের সূচনা এবং ২০২৫ সালের জুনে বাগ্‌দান হয়। প্রথমে আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বিয়ের কথা থাকলেও পরে তারিখ এগিয়ে এনে দক্ষিণ কোরিয়ায় আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। বিয়ের ভেন্যুটি ছিল ইজের নানা এবং প্রবীণ কোরীয় অভিনেতা শিন ইয়ং-কিউনের সাবেক বাড়ি। অনুষ্ঠানে কোরীয় ঐতিহ্যবাহী রীতি ‘পেবেক’ অনুযায়ী নবদম্পতি পরিবারের বড়দের আশীর্বাদ নেন।

এসএম এন্টারটেইনমেন্টের সাবেক প্রশিক্ষণার্থী ইজে রেড ভেলভেটের ‘সাইকো’ এবং এসপার ‘ড্রামা’ ও ‘আর্মাগেডন’-এর মতো গানে কাজ করে গীতিকার হিসেবে সুনাম কুড়ান। পরবর্তীতে ‘গোল্ডেন’ গানটি তাঁকে বিশ্বজুড়ে পরিচিতি এনে দেয়। গানটির সহগীতিকার ও কণ্ঠশিল্পী হিসেবে তিনি ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে ভিজ্যুয়াল মিডিয়ার সেরা গানের পুরস্কারও অর্জন করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর