advertisement
advertisement

বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নপূরণের সহায়তায় বিডি এক্সপার্ট এডুকেশন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ১:৫৬ অপরাহ্ণ
বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নপূরণের সহায়তায় বিডি এক্সপার্ট এডুকেশন

২০১২ সালে যাত্রা শুরু করা বিডি এক্সপার্ট এডুকেশন এক যুগের বেশি সময় ধরে বাংলাদেশের শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার সুযোগ খুঁজে নিতে সহায়তা করছে

advertisement

বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন থাকলেও সঠিক দেশ ও বিশ্ববিদ্যালয় নির্বাচন, পড়াশোনার খরচ, ভর্তির শর্ত কিংবা ভিসা আবেদন নিয়ে অনেক শিক্ষার্থীই অনিশ্চয়তায় থাকেন। প্রয়োজনীয় তথ্য ও সঠিক দিকনির্দেশনার অভাবে অনেক সময় পিছিয়ে যায় তাঁদের উচ্চশিক্ষার পরিকল্পনা। শিক্ষার্থীদের এসব বিষয়ে সহায়তা করতে কাজ করছে বিডি এক্সপার্ট এডুকেশন।

২০১২ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি এক যুগের বেশি সময় ধরে বাংলাদেশের শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার সুযোগ খুঁজে নিতে সহায়তা করছে। প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, এ পর্যন্ত হাজারো শিক্ষার্থীকে উচ্চশিক্ষার বিভিন্ন ধাপে সহযোগিতা করেছে তারা।

বর্তমানে কানাডা, যুক্তরাজ্য, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন দেশে পড়াশোনার সুযোগ নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।বিডি এক্সপার্ট এডুকেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম শিমুলবিডি এক্সপার্ট এডুকেশনের সেবার মধ্যে রয়েছে শিক্ষার্থীর যোগ্যতা, আর্থিক সামর্থ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী দেশ, বিশ্ববিদ্যালয় ও কোর্স নির্বাচনে পরামর্শ দেওয়া।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর