advertisement
advertisement

ইশরাকের পদত্যাগপত্র গৃহীত, প্রজ্ঞাপন জারি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ২:১১ অপরাহ্ণ
ইশরাকের পদত্যাগপত্র গৃহীত, প্রজ্ঞাপন জারি

প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে মুক্তযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন ইশরাক হোসেন। ১৯ অক্টোবর

advertisement

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গৃহীত হয়েছে। তিনি মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদে ছিলেন। আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়, ইশরাকের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন।গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে করে ইশরাক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার ঘোষণা দেন। নিয়ম অনুযায়ী পদত্যাগপত্র জমা দেওয়ার পর তা গ্রহণ করেন রাষ্ট্রপতি।

পরে এ বিষয়ে মন্ত্রপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে।বিএনপি নেতা ইশরাক ঢাকা-৬ আসনের সংসদ সদস্য। তিনি গত শনিবার বিকেলে তাঁর আসনের গেন্ডারিয়ায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমেছিলেন। সেই অভিযানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী থাকাকালে ইশরাকের এমন কর্মকাণ্ড নিয়ে বিএনপি ও সরকারের ভেতরে অসন্তোষ তৈরি হয়।

পরদিন রোববার প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে পদত্যাগের নির্দেশ দেন বলে সরকারসংশ্লিষ্ট একাধিক সূত্র প্রথম আলোকে নিশ্চিত করে।পদত্যাগের নির্দেশের খবর প্রকাশের পর তা অস্বীকার করেন ইশরাক।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর