advertisement
advertisement

সৈয়দপুরে শিক্ষার্থীদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ১:২০ অপরাহ্ণ
সৈয়দপুরে শিক্ষার্থীদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সেলফি। আজ মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে কলেজের সামনে

advertisement

নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার বিমানবন্দর থেকে রংপুরে যাওয়ার পথে বেলা পৌনে ১১টার দিকে কলেজের সামনে তাঁর গাড়িবহর থামে। সেখানে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেন এবং তাঁদের হাতে ফুটবল ও ক্রিকেট ব্যাটসহ নানা খেলাধুলার সামগ্রী তুলে দেন বলে জানান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

এর আগে সকালে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রওনা হয়ে সকাল ১০টা ১৫ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে বুলেটপ্রুফ বাসে তিনি রংপুরের উদ্দেশে যাত্রা করলে সড়কের দুই পাশে দাঁড়িয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় জনতা তাঁকে স্বাগত জানান। রংপুরের ঐতিহ্যবাহী ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন শেষে তাঁর সৈয়দপুরে ফেরার কথা রয়েছে।

নির্ধারিত সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী এরপর রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন। বেলা সোয়া ২টায় রাজশাহী সার্কিট হাউসে যাত্রাবিরতির পর বিকেল ৩টায় হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠের জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। পরবর্তীতে শাহ মখদুম বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করবেন তিনি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর