পাঠচক্র শেষে বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরা
বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উদ্যোগে গত ১৫ অক্টোবর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে একটি পাঠচক্রের আসর অনুষ্ঠিত হয়েছে। এতে তারেক শামসুর রেহমান রচিত ‘বিশ্বরাজনীতির ১০০ বছর’ গ্রন্থটি নিয়ে আলোচনা করা হয়। পাঠচক্রে বক্তারা বিগত এক শতাব্দীর আন্তর্জাতিক সম্পর্ক, ক্ষমতার পটপরিবর্তন ও সমকালীন বিশ্বরাজনীতি উপলব্ধিতে ইতিহাসের পাঠের প্রয়োজনীয়তা নিয়ে আলোকপাত করেন।
সংগঠনটির সভাপতি জাহিদ হাসান বলেন, ‘বিশ্বরাজনীতিকে বুঝতে হলে শুধু বর্তমান ঘটনাপ্রবাহের দিকে তাকালে হবে না, ফিরে দেখতে হবে ইতিহাসের পথরেখা। গত এক শ বছরের রাজনৈতিক পরিবর্তন আমাদের শেখায়, আজকের পৃথিবী গড়ে উঠেছে বহু সংঘাত, সমঝোতা ও ক্ষমতার পুনর্বিন্যাসের মধ্য দিয়ে।’ এছাড়া আলোচনায় সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সাবেক সভাপতি সামিউল ইসলাম ও নাবিলা জান্নাত আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষণ, মানবজীবনের ওপর এর প্রভাব এবং ঐতিহাসিক প্রেক্ষাপট বোঝার ওপর গুরুত্বারোপ করেন।
পাঠচক্রের আসরে কবি অ্যালেন সাইফুলের ‘সংসার’ কবিতাটি আবৃত্তি করেন সাংগঠনিক সম্পাদক সাইফ উদ্দিন ও বন্ধু মিশরী। অনুষ্ঠানটিতে মাহিন ফয়সাল, হাসান করিম ও শারাফাতসহ অন্যান্য বন্ধুরা উপস্থিত ছিলেন এবং সবশেষে সবাই চা–চক্রে অংশ নেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।