advertisement
advertisement

কানাডার ১৯ শিক্ষার্থীর প্রথম বাংলাদেশ সফর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ণ
কানাডার ১৯ শিক্ষার্থীর প্রথম বাংলাদেশ সফর

advertisement

বইয়ের পাতায় পড়া একটি দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে সরাসরি জানার সুযোগ পেলে সেই অভিজ্ঞতা হয়ে উঠতে পারে অন্য রকম। কানাডার এডমন্টনের ১৯ শিক্ষার্থীর জন্য তেমনই একটি সুযোগ তৈরি হচ্ছে।

প্রথমবারের মতো বাংলাদেশে শিক্ষাসফরে আসছে কানাডার আলবার্টা প্রদেশের এই শিক্ষার্থীদের দল।আগামী ৬ নভেম্বর ২০২৬ শুরু হতে যাওয়া এই সফরে শিক্ষার্থীরা বাংলাদেশের ইতিহাস, ভাষা, ঐতিহ্য, সংস্কৃতি, শিক্ষাব্যবস্থা ও সমাজ সম্পর্কে সরাসরি জানার সুযোগ পাবেন।

পাশাপাশি বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান পরিদর্শনের মাধ্যমে বাংলাদেশের জীবনযাত্রা ও সাংস্কৃতিক বৈচিত্র্য সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করবে তারা।আয়োজকদের মতে, এ উদ্যোগ কেবল একটি শিক্ষাসফর নয়, বরং দুই দেশের শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক পরিচিতি এবং অভিজ্ঞতা বিনিময়েরও সুযোগ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর