advertisement
advertisement

মায়ের ফোন লুকানোর কৌশল ও এক শিক্ষার্থীর অভিজ্ঞতা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ৯:১৫ পূর্বাহ্ণ
মায়ের ফোন লুকানোর কৌশল ও এক শিক্ষার্থীর অভিজ্ঞতা

ফোনের তো আর পা কিংবা ডানা নেই যে নিজে নিজেই কোথাও চলে যাবে!

advertisement

গত বছরের শেষের দিকে স্কুল থেকে ফিরে সোমার একটি জরুরি বার্তা দেখার জন্য নিজের মোবাইল ফোন খুঁজতে গিয়ে বিপাকে পড়েন চট্টগ্রামের সিটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী। চার্জে বসিয়ে রাখা ফোনটি কোথাও না পেয়ে তিনি নিশ্চিত হন, অতিরিক্ত ফোন ব্যবহারের অভ্যাস কমাতে তাঁর মা-ই এটি সরিয়ে রেখেছেন। মায়ের কাছে জানতে চাইলে তিনি অবশ্য বিষয়টি অস্বীকার করেন।

পরে বাবার বাটন ফোন দিয়ে নিজের নম্বরে কল করেন ওই শিক্ষার্থী। রিংটোনের শব্দ অনুসরণ করে তিনি স্কুলব্যাগের ভেতর থেকে ফোনটি উদ্ধার করে প্রয়োজনীয় বার্তাটি দেখেন। তবে পরবর্তী সময় থেকে ফোন লুকিয়ে রাখার আগে মা সেটিকে বন্ধ কিংবা সাইলেন্ট করে রাখা শুরু করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর