ভালো কথা বলতে সাধারণ মানুষের সঙ্গে এমন কথা বলা বোঝায়, যা শুনে সে প্রশান্তি ও আনন্দ লাভ করে এবং যার মাধ্যমে তার অন্তরে ইতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।যে কথা সমাজে সুফল বয়ে আনে, অশান্তি দূর করে এবং কল্যাণের পথ প্রশস্ত ও অকল্যাণের পথ রুদ্ধ করে, সেটাই ভালো কথা।ইসলামে ভালো কথাকে ‘কালিমাতুত তাইয়্যিবাহ’ বলা হয়েছে।
মহান আল্লাহ ভালো কথা বা সুন্দর কথা বলার নির্দেশ দিয়ে বলেছেন, ‘আর মানুষের সঙ্গে সুন্দর কথা বলো।’ (সুরা বাকারা, আয়াত: ৮৩)ভালো কথার জাদুকরি সুফল সমাজে শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধিতে এবং একটি সুখ–সমৃদ্ধ সমাজ গঠনে পারস্পরিক ভালো কথা ও মধুর ভাষা প্রয়োগের কোনো বিকল্প নেই।তাই কোরআন ও হাদিসে বিভিন্নভাবে ভালো কথার প্রতি মানুষকে উৎসাহিত করা হয়েছে এবং এর মাধ্যমে পরকালীন সওয়াবের ঘোষণা দেওয়া হয়েছে।১. দীর্ঘমেয়াদি কল্যাণ: ভালো কথার সুফল সমাজজীবনে ব্যাপক ও দীর্ঘমেয়াদি।
মহান আল্লাহ একটি উপমা দিয়ে বলেছেন, ‘ভালো কথার দৃষ্টান্ত হলো ভালো গাছ, যার মূল সুদৃঢ় এবং যার শাখা-প্রশাখা আকাশে বিস্তৃত, যা তার প্রতিপালকের অনুমতিক্রমে সর্বদা ফল দিয়ে থাকে।’ (সুরা ইব্রাহিম, আয়াত: ২৪-২৫)এই রূপকের মাধ্যমে ভালো কথার দীর্ঘস্থায়ী কল্যাণের দিকটি ফুটিয়ে তোলা হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।