advertisement
advertisement

ব্যবসাপ্রতিষ্ঠানে তল্লাশির ক্ষমতা চায় প্রতিযোগিতা কমিশন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ২:১৭ অপরাহ্ণ
ব্যবসাপ্রতিষ্ঠানে তল্লাশির ক্ষমতা চায় প্রতিযোগিতা কমিশন

advertisement

ব্যবসাপ্রতিষ্ঠানে তল্লাশি চালানোর ক্ষমতা চায় বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। বাজারে যোগসাজশ করে দাম বৃদ্ধি, প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানকে ঠেকানো, ডিজিটাল মাধ্যমে প্রতিযোগিতা নষ্ট করা ইত্যাদির প্রমাণ খুঁজতেই এ ধরনের ক্ষমতা পেতে চায় সংস্থাটি। পাশাপাশি তল্লাশিকালে নথি, কম্পিউটার ও সংরক্ষিত তথ্য জব্দ করতে পারবেন সংস্থাটির কর্মকর্তারা। বিদ্যমান ২০১২ সালের প্রতিযোগিতা আইন সংশোধন করা হচ্ছে।

সংশোধনী প্রস্তাবে এই ক্ষমতার কথা বলা হয়েছে। আইনি বাধা থাকায় কমিশন এত দিন কাজটি করতে পারছিল না বলে জানা গেছে। বাণিজ্য মন্ত্রণালয় এ আইন সংশোধনের জন্য ১৭ অক্টোবর খসড়া প্রকাশ করেছে, যার ওপর যে কেউ আগামী এক মাস মতামত দিতে পারবেন।শুধু তদন্তের ক্ষমতা বৃদ্ধি নয়; ডিজিটাল বাজারের কারসাজি চিহ্নিত করা এবং কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনতে আলাদা ট্রাইব্যুনাল গঠনেরও প্রস্তাব করা হয়েছে।

এ সব পরিবর্তন এলে বাজারে প্রতিযোগিতাবিরোধী কর্মকাণ্ড শনাক্ত ও বিচার কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে।বর্তমানে কোনো একক প্রতিষ্ঠান আইনের অপব্যবহার করে বাজারে শক্তিশালী অবস্থান নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর