advertisement
advertisement

অস্বীকার, প্রতিহিংসা ও ঘৃণার সংস্কৃতি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ৩:২৫ অপরাহ্ণ
অস্বীকার, প্রতিহিংসা ও ঘৃণার সংস্কৃতি

advertisement

‘রিকনসিলিয়েশন’ শব্দটির বাংলা অর্থ হলো মিলমিশ, সমঝোতা বা মীমাংসা। প্রসঙ্গভেদে এর ব্যবহার ভিন্ন হতে পারে। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে মিলন বা পুনর্মিলন; সামাজিক বা রাজনৈতিক ক্ষেত্রে বিরোধ মীমাংসা বা সমঝোতা।রিকনসিলিয়েশনের আরেকটি রূপ হলো ‘ডিডিআর’ (ডিজআর্মামেন্ট, ডিমোবিলাইজেশন, রিইন্টিগ্রেশন)। একটি গৃহযুদ্ধের সময় সমাজ ভাগ ভাগ হয়ে থাকে। যুদ্ধে এক পক্ষ জেতে, আরেক পক্ষ হারে। যুদ্ধ একসময় থামে।

কিন্তু যুযুধান দুই পক্ষের মধ্যকার এই যুদ্ধ যেন শেষ হয়েও শেষ হয় না। যুদ্ধ গড়ায় রাজনীতিতে, রাষ্ট্রের মালিকানা নিয়ে ক্ষমতার কামড়াকামড়িতে। এই বিভাজন কিয়ামত পর্যন্ত জারি রাখার মতো নির্বুদ্ধিতা নিতান্ত উন্মাদ না হলে আজকের যুগে কেউ প্রশ্রয় দেবে না। দরকার হয় ডিডিআর।কসোভোতে ডিডিআর প্রক্রিয়া ছিল এক জটিল অথচ ঐতিহাসিক প্রয়াস, যেখানে যুদ্ধ শেষে অস্ত্র নামিয়ে নতুন সমাজ গঠনের পথ বেছে নেওয়া হয়েছিল। এটি আংশিকভাবে সফল হয়েছিল।

হাজারো যোদ্ধা অস্ত্র সমর্পণ করলেও অনেক অস্ত্র গোপন রয়ে যায়; তবু সাবেক যোদ্ধাদের নতুন প্রতিষ্ঠান ও রাজনৈতিক কাঠামোয় অন্তর্ভুক্ত করা সম্ভব হয়েছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর